জামায়াতে ইসলামী বরাবরই চেয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাকঃ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে পুনরায় ফ্যাসিবাদের জন্ম হতে পারে।

বৃহস্পতিবার বায়তুল মোকারমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, “জামায়াতে ইসলামী বরাবরই চেয়েছে, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাক। কিন্তু রাজনৈতিক কিছু মহলের প্রভাবের কারণে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। আমরা দাবি করেছি, জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন দিতে হবে। বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিজমের জন্ম হবে।”

তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, “আপনি আগে বলেছিলেন, আমরা বিদ্যমান রাষ্ট্রকাঠামো সংস্কার করব। কিন্তু যারা এখনই বলতে পারে, তারা আগামী সরকারে এসে সব পরিবর্তন মুছে দিতে পারে। এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য সবচেয়ে উপযুক্ত। আমরা চাই, সংকট তৈরি না করে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হোক।”

গোলাম পরওয়ার আরও বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি না থাকায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যাচ্ছে না। সরকারের চাপের মুখে এক শুভঙ্করের ফাঁকির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের আন্দোলন রাজনীতির অংশ। জনগণ যদি পিআরের পক্ষে থাকে, তাদের সিদ্ধান্ত মেনে নিতে হবে।”

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago