বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় সেনা সদস্য নিহত

বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় রিফাত খন্দকার (২২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাবানীপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত খন্দকার গাড়িদহ (নয়মাইল) জামালপুর গ্রামের রোস্তম আলীর ছেলে। তিনি ঢাকা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন এবং ছুটি নিয়ে বাড়িতে ফিরছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেনা সদস্য রিফাত ছোনকা এলাকায় নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের সামনে মহাসড়কের পশ্চিম পার্শ্ব থেকে পূর্ব পার্শ্বে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি অজ্ঞাত মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, নিহত সেনা সদস্যের মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বগুড়া ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ অজ্ঞাত গাড়িটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago