বগুড়ার শেরপুরে পৌর কিচেন মার্কেট উদ্বোধন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

বগুড়ার শেরপুরে বিকাল বাজার এলাকায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচতলা পৌর কিচেন মার্কেটের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আশিক খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকতা সাজিদ হাসান সিদ্দিকী লিংকন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামিম, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম ময়নুদ্দীন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ, প্রশাসনিক কর্মকর্তার মামুনুর রশিদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
পৌরপ্রশাসক আশিক খান বলেন, এই মার্কেটে মোট ২৪৯টি দোকান রয়েছে। এখন পর্যন্ত ৫০ জন ব্যবসায়ীর সঙ্গে দোকান বরাদ্দ চুক্তি সম্পন্ন হয়েছে, আরও প্রায় ৬০টি দোকান বরাদ্দের অপেক্ষায় রয়েছে। চলতি মাসের মধ্যেই সব বরাদ্দ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, শেরপুর পৌরসভার বিকাল বাজার এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে পাঁচতলা পৌর কিচেন মার্কেট নির্মাণ কাজ ২০১৮ সালের ডিসেম্বর মাসে শুরু হয়। এ মার্কেট নির্মাণে প্রাক্কলিত ব্যয় ১৪ কোটি ৭৭ লাখ টাকা নির্ধারণ করা হলেও ধার্য হয়েছে ১১ কোটি ৩০ লাখ টাকা। কিচেন মার্কেটে আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি ২৫০টি দোকান ২০২১ সালে নির্মাণ করা হয়। এরপর দীর্ঘ পাঁচ বছর পর প্রথম পর্যায়ে ১০০টি দোকান বরাদ্দ দিয়ে উদ্বোধন করা হলো।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

30 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago