রাজবাড়ীতে শারদীয় দুর্গোৎসবের কেনাকাটা করার টাকা না পেয়ে বাবার উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আসন্ন শারদীয় দুর্গোৎসবের কেনাকাটা করার টাকা না পেয়ে পরিবারের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্বাধীন সরকার (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের গনেশ সরকারের ছেলে।
বা লিয়াকান্দি থানা সূত্রে জানা গেছে, স্বাধীন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বুধবার তিনি বাবার কাছে পূজার বাজারের জন্য টাকা দাবি করেন। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে অভিমান করে স্বাধীন নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। যেহেতু পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি এবং তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে সম্মতি দেন, তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়।
উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

49 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago