বানারীপাড়ায় খালের পানিতে পড়ে শিশুর সলিল সমাধি

বরিশালের বানারীপাড়ায় আফিফা নামের দেড় বছর বয়সী ফুটফুটে এক শিশুর খালের পানিতে পড়ে সলিল সমাধি হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি আবাসনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু আফিফা  বানারীপাড়া বন্দর বাজারের ঢাকাইযা মুদি দোকানের কর্মচারি ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া মোঃ অহিদের মেয়ে। জানা গেছে, আফিফা তার মায়ের সঙ্গে উপজেলার খেজুরবাড়ি আবাসনে খালার বাড়িতে বেড়াতে গিয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে আবাসন সংলগ্ন খালের পাড়ে বাঁধানো ঘাটলায় খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে সে খেলার ছলে খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে  তাকে খাল থেকে স্বজনরা উদ্ধার করে বানারীপাড়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে আদরের বুকের ধন শিশু কন্যা আফিফাকে হারিয়ে তার মা-বাবা পাগলপ্রায়। পরিবারে বইছে শোকের মাতম। পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
এদিন ( বৃহস্পতিবার) বাদ আসর খেজুরবাড়ি আবাসন মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে সেখানে কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

48 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago