লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের বান্দের হাট বাজারে অবস্থিত আল আজহার মডেল মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার চেয়ারম্যান হাজী ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ডাইরেক্টর মাওলানা রাশেদুল ইসলাম ও শিক্ষক মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মাওলানা সালেহ উদ্দিন।
প্রধান শিক্ষক মাওলানা সালেহ উদ্দিন তাঁর বক্তব্যে বলেন,
“গত এক বছরেরও বেশি সময় ধরে মাদ্রাসাটি পরিচালনা করছি শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বোর্ডিং, খাবার ও থাকার মান উন্নয়নে আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। ছাত্রছাত্রীদের ইউনিফর্ম, আইডি কার্ড, কলম-খাতা-বই সবকিছুই আমরা সরবরাহ করছি। তবে শিক্ষার পাশাপাশি পরিবার থেকেও অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। শুধু মাদ্রাসার দায়িত্ব নয়, অভিভাবকদেরও ঘরে বসে সন্তানদের নামাজ, কোরআন তেলাওয়াত ও পড়াশোনায় তদারকি করতে হবে। সন্তানদের হাতে মোবাইল তুলে দেওয়া যাবে না এবং খারাপ সঙ্গ থেকে বিরত রাখতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা উন্নতমানের প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করেছি। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
চেয়ারম্যান হাজী ওমর ফারুক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,
“আপনাদের কাছ থেকে নেওয়া টাকার সঠিক ব্যবহার করছি। মাদ্রাসায় সিসি ক্যামেরা, আইপিএস, ক্যান্টিনসহ বিভিন্ন সুবিধা চালু করেছি। কেবল একটি উদ্দেশ্যেই—আপনাদের সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হতে পারে। এ বছর শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে, আগামীতে আরও ভালো করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।”
সমাবেশে বক্তারা অভিভাবকদের সার্বিক সহযোগিতা ও শিক্ষার্থীদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার আহ্বান জানান।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…