গাংনীতে খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার জিয়াউর রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগঃ জাল টিপসই দিয়ে বিধবার চাল আত্মসাৎ

মেহেরপুরের গাংনীতে বেনুয়ারা খাতুন নামের ৭৫ বছর বয়সী এক বিধবা নারীর চাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে গাংনীর কাথুলী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নিয়োগকৃত ডিলার জিয়াউর রহমানের বিরুদ্ধে। চাল আত্মসাতের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে ভুক্তভোগী বেনুয়ারা খাতুন। এদিকে বৃদ্ধা নারীর চাল আত্মসাৎ করার ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় নানা সমালোচনার মুখে পড়েছেন ডিলার জিয়াউর রহমান।

জানা গেছে, কাথুলী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নিয়োগকৃত ডিলার জিয়াউর রহমান গাড়াবাড়িয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে ও গাড়াবাড়িয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামের মৃত গোলাম হোসেনের স্ত্রী বেনুয়ারা খাতুন বলেন, আমার অনেক বয়স হয়েছে তাছাড়া বেশ কিছুদিন যাবৎ অসুস্থ রয়েছি এ কারণে আমার এক আত্মীয়কে দিয়ে গত আগস্ট মাসের বরাদ্দকৃত ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি চাল ডিলারের কাছে আনতে পাঠিয়েছিলাম কিন্তু চাল দেয়নি পুনরায় চাল আনতে পাঠানো হলে চাল দেয়নি।

এদিকে গতকাল মঙ্গলবার চলতি মাসের চাল আনতে গেলে চাল দিয়েছে তবুও গত আগস্ট মাসের চাল দেয়নি। ডিলার জিয়াউর রহমান তার টিপসই জাল করে চাল আত্মসাৎ করেছেন। তিনি ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

গাংনী উপজেলা খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান বলেন, কাথুলী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৩৩৪ জন ভুক্তভোগী রয়েছে। এরমধ্যে বেনুয়ারা খাতুন নামের তালিকা রয়েছে ১৪০ নম্বরে। বেনুয়ারা খাতুনকে চাল দিয়েছেন মর্মে ডিলার জিয়াউর রহমান গত ২৭ আগস্ট বৃদ্ধা বেনুয়ারা খাতুনের টিপসই দেওয়া একটি তালিকা জমা দিয়েছে। জাল টিপসই কিংবা অনিয়মের অভিযোগ পেলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কাথুলী ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নিয়োগকৃত ডিলার জিয়াউর রহমান বলেন, বেনুয়ারা খাতুন গত আগস্ট মাসে চাল নিতে আসেনি তাই দেওয়া হয়নি। তাহলে গত ২৭ আগস্ট বৃদ্ধা বেনুয়ারা খাতুন চাল পেয়েছে মর্মে টিপসই দেওয়া একটি তালিকা খাদ্য অফিসে জমা দিয়েছেন সেই তালিকায় টিপসই দিলো কে জানতে চাইলে তিনি গড়িমসি শুরু করেন একপর্যায় ভুল হয়েছে বলে স্বীকার করেন তিনি। এছাড়া মঙ্গলবার চলতি মাসের চাল আনতে গেলে কেন দেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, ভুল হয়েছে এবার চাল নিতে আসলে দেবো।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, চাল আত্মসাতের বিষয়ে লিখিত অভিযোগ দিলে সত্যতা প্রমাণিত হলে ডিলার বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেহেরপুর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

9 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

11 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

14 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

14 hours ago