বানারীপাড়া বাইশারী সৈয়দ বজলুল হক কলেজে ব্যারিষ্টার সাইফের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ

বরিশালের বানারীপাড়ায় ঐতিহ্যবাহী বাইশারী সৈয়দ বজলুল হক কলেজে একাদশ শ্রেণীর ( এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত) মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। কলেজ গর্ভনিংবডির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তরুণ মেধাবী আইনজীবী ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ ব্যক্তিগত উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের এ বই প্রদান করেন। ১৫ সেপ্টেম্বর (সোমবার) কলেজে একাদশ শ্রেণীর প্রথম ক্লাসে (ওরিয়েন্টশন) অধ্যক্ষ সৈয়দ এনামুল হকসহ শিক্ষক,,অভিভাবক ও গর্ভনিংবডির সদস্যদের উপস্থিতিতে সভাপতির পক্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়।
ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ দাদার নামে প্রয়াত বাবা সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সৈয়দ বজলুল হক কলেজের গভর্নিংবডির সভাপতি হিসেবে ব্যাক্তিগতভাবে তিনি কলেজের উন্নয়ন ফান্ডে ১২ লক্ষধিক টাকা অনুদান দিয়েছেন এবং শিক্ষা সফরের ব্যবস্থা করেছেন। এছাড়া তার প্রয়াত চাচা সৈয়দ নাজিমুল হক তৈয়বের নামে কলেজে বাৎসরিক ৬০ হাজার টাকার শিক্ষা বৃত্তি চালু করেছেন। যা পর্যায়ক্রমে আরও বৃদ্ধি করা হবে। এ প্রসঙ্গে বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ গর্ভনিংবডির সভাপতি  ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ বলেন, কলেজের শিক্ষার্থীদের  শিক্ষায় উৎসাহিত করার জন্য বই ও বৃত্তি প্রদানসহ বিভিন্ন সহায়তা করে যাচ্ছি। আমার লক্ষ্য শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত ও আদর্শ মানুষ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবে।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

9 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

11 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

14 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

14 hours ago