গঙ্গাচড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডের নবগঠিত আহবায়ক কমিটির সদস্যবৃন্দের ইউএনও ও ওসির সাথে সাক্ষাত

রংপুরের গঙ্গাচড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর নবগঠিত আহবায়ক কমিটির সদস্যবৃন্দ বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা ও মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরানের সাথে সৌজন্য সাক্ষাতকার করেছে। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর নবগঠিত আহবায়ক কমিটির সদস্যবৃন্দ কমিটির তালিকার কপি ইউএনও ও ওসির কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য যে, দীর্ঘ ৭/৮ বছর পর গঙ্গাচড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর স্বারক নং-মুক্তি/রংপুর/৬২/২৫ তাং-১২-৮-২০২৫ ইং মোতাবেক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা ইউনিট কমান্ড এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনছার আলী ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. ফজলার রহমান স্বাক্ষরিত ১২ সেপ্টেম্বর গঙ্গাচড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেন। কমিটির সদস্যবৃন্দ হলেন, বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম আহবায়ক, যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মমতাজ আলী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ ও বীর মুক্তিযোদ্ধা মো. এরশাদ আলী।
সাক্ষাতকালে ইউএনও মাহমুদ হাসান মৃধা ও ওসি আল এমরান দেশ ও জাতির কল্যাণে বীর মুক্তিযোদ্ধাবৃন্দের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। ইউএনও’র সাথে সাক্ষাতের সময় উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার উপস্থিত ছিলেন।
মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

4 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

1 month ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

1 month ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago