পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, দক্ষিণাঞ্চলের দৃষ্টিনন্দন স্থাপনা লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার প্রশাসনিক ভবনের সামনে কয়েক দিন ধরে ছেঁড়া জাতীয় পতাকা উড়তে দেখে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।জাতীয় পতাকা আইন অনুযায়ী ছেঁড়া বা নোংরা পতাকা উত্তোলন দণ্ডনীয় অপরাধ হলেও সেখানে প্রকাশ্যে সরকারি নিয়ম লঙ্ঘন করে পতাকা টানানোয় জনমনে প্রশ্ন উঠেছে। স্বাধীনতার জন্য ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত জাতীয় পতাকার প্রতি এ ধরনের অবহেলা মানুষ অসম্মানজনক বলেই মনে করছেন।এ বিষয়ে টোল প্লাজার টেকনিক্যাল ইঞ্জিনিয়ার মো. ইয়াসিন বলেন, “আমি টোল প্লাজার কেবল প্রযুক্তিগত বিষয়গুলো দেখি। পতাকা উত্তোলন বা দেখভালের দায়িত্ব আমার নয়। ছেঁড়া পতাকা টানানো মোটেই ঠিক হয়নি, এটি অত্যন্ত দুঃখজনক। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে এ বিষয়ে জানাবো।”স্থানীয়রা দ্রুত ছেঁড়া পতাকা সরিয়ে নতুন জাতীয় পতাকা উত্তোলন এবং এ ধরনের অবহেলার পুনরাবৃত্তি রোধে সেতু কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…