বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মুন্সিগন্জ জেলা যুবদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবাষিকি উপলক্ষ্যে মুন্সিগন্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নার নেতৃত্বে ও উপস্থিতিতে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণসহ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করা হয়।

বুধবার বিকাল ৪ টায় হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর মাঠে মুন্সিগঞ্জ জেলা যুবদল সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের চারা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার জালাল রিমু, সদস্য সচিব নাজির আহমেদ সিকদার,যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম, সোবহান প্রধান,মোস্তাকিম, যুবদল নেতা মফিজুর রহমান রনি, মমিন মৃধা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃক্ষ বিতরণ শেষে প্রধান শিক্ষক খবিরুল আলম এর উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়। এসময় প্রধান শিক্ষক যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে উপস্থিত নেতৃবৃন্দের প্রশংসা করেন তিনি। সবশেষে, যুবদল ও বিএনপির অঙ্গসংগঠন নেতৃবৃন্দকে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান উপস্থিত সকলে।

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago