এক্সপ্রেস কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুরে নেশার টাকা জোগাড় করতে গিয়ে আপেল লস্কর (৫৮) নামে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই সাজেদুল লস্করের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত সাজেদুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আপেল লস্কর ওই এলাকার আমজাদ লস্করের ছেলে এবং আটক সাজেদুল রেজওয়ান লস্করের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ ব্যবসায়ী আপেল লস্কর বাড়ি থেকে ভেড়ামারা আড়তে ইলিশ মাছ কেনার উদ্দেশে যাচ্ছিলেন। এসময় বাড়ির সামনে থাকা সাজেদুল লস্কর পেছন থেকে লাঠি দিয়ে আপেল লস্করের মাথায় আঘাত করেন। লাঠির আঘাতে আপেল লস্কর মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় সাজেদুল লস্কর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শেখ আওয়াল কবীর জানান, চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচাতো ভাইকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাছ কিনতে যাওয়ার সময় মাদকাসক্ত সাজেদুল নেশার টাকা ম্যানেজ করতে আপেল লস্করকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…