বগুড়ার আদমদীঘিতে ৬৫টি মন্ডপে চলছে দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ

বগুড়া আদমদীঘিতে এবার ৬৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন গ্রামে মন্ডপগুলোতে প্রতিমা তৈরির পাশাপাশি মন্ডপ কমিটিও কাজ শুরু করেছে। পূজা আয়োজকরা মন্ডপ পরিস্কার-পরিচ্ছন্নসহ সাজসজ্জার কাজও শুরু করেছেন। জানা গেছে, এই উপজেলায় ৬৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে সদর ইউনিয়নে ১০টি, সান্তাহার পৌরসভায় ১০টি, সান্তাহার ইউনিয়নে ৪টি, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৯টি, নশরতপুর ইউনিয়নে ৭টি, কুন্দগ্রাম ইউনিয়নে ১৩টি এবং চাঁপাপুর ইউনিয়নে ১২টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার জানান, আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠির মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে। ইতিমধ্যে সকল মন্ডপে প্রতিমা তৈরির কাজ পুরোদমে চলছে। পূজা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য সকল মন্ডপে সম্প্রীতি কমিটি গঠন কার্যক্রম চলছে। উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা তদারকির জন্য সেচ্ছাসেবক গ্রুপ গঠনসহ বিভিন্ন নির্দেশনা মন্ডপ কমিটির নেতৃবর্গকে যথাযথ পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।পূজা উৎসব নির্বিঘ্ন্ন করতে প্রতিটি মন্ডপে পুলিশ বাহিনী ও আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে জানা গেছে।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

32 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago