বগুড়া শিবগঞ্জে মা–ছেলে হত্যা: অবশেষে উন্মোচিত ঘটনার নেপথ্যে কাহিনি

বগুড়ার শিবগঞ্জে মা ও ছেলেকে নৃ’শং’সভাবে হ’ত্যা করার ঘটনার নেপথ্যের রহস্য উন্মোচিত হয়েছে। মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে নিহ’ত ইমরানের মামা জয়পুরহাটের জিশান। পুলিশ সূত্রে জানা যায় ইমরানের মোটরসাইকেলের প্রতি লোভ থেকেই পরিকল্পিত এ হ’ত্যাকা’ণ্ড সংঘটিত হয়। ঘটনার দিন রাতে জিশানসহ আরও তিনজন মিলে ইমরানের বাড়িতে প্রবেশ করে। প্রথমে তারা রাত্রী যাপনের কথা বলে অবস্থান নেয়। পরে কৌশলে মোটরসাইকেলের চাবি ও কাগজপত্র নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে। এসময় ইমরান বিষয়টি টের পেয়ে বাধা দিলে দু’র্বৃত্ত’রা তাকে মোবাইল চার্জারের তার দিয়ে বেঁধে ফেলে। এরপর ধা’রালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কু’পিয়ে ঘটনাস্থলেই তাকে হ’ত্যা করে। চিৎকার শুনে ইমরানের মা রানী বারান্দায় এলে তাকেও ধস্তাধস্তির একপর্যায়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর ইমরানের স্বজন হাসানকে জো’রপূর্বক তুলে নিয়ে যায় তারা। তবে জয়পুরহাটের কালাই উপজেলা থেকে পুলিশ তাকে অ’চেতন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। জানা যায়, দুর্বৃত্তরা তাকে ইনজেকশন প্রয়োগ করে অ’জ্ঞান করে রেখেছিল।পরে পুলিশের জি’জ্ঞাসাবাদে হাসান ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। তার স্বীকৃতির ভিত্তিতেই মা’মলার মূল রহস্য উদঘাটিত হয়। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে এক আসা’মিকে গ্রে’ফতার করেছে, তবে বাকি তিনজন এখনও পলাতক রয়েছে। পুলিশ বলছে পলাতক আসা’মিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago