তিন দফা দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েটে) বিক্ষোভঃরাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ

তিন দফা দাবিতে রুয়েট ছাত্র,  ছাত্রীদের বিক্ষোভ ।
বেপজা কমপ্লেক্সে এক ড্রাইভারকে প্রকৌশলী পদে পদোন্নতি দেয়ার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। একইসঙ্গে প্রকৌশল খাতে বৈষম্য নিরসন ও তিন দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মেইন গেট হয়ে বিনোদপুরে গিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এসময় তারা স্লোগান দেন, ‘ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার মানি না, মানবো না’, ‘কোটা নয়, মেধা চাই’।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বেপজা কমপ্লেক্সে লাভলু মিয়া নামে এক ড্রাইভারকে যানবাহন শাখার প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে, যা প্রকৌশল পেশার মর্যাদার প্রতি চরম অবমাননা। তারা দ্রুত এ ধরনের অনিয়ম বন্ধের দাবি জানান।
তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী রিদওয়ান সিদ্দিকী বলেন, ‘ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার পদোন্নতির মাধ্যমে প্রকৌশল খাতে চলমান ষড়যন্ত্র আরও প্রকট হয়েছে। আমরা অবিলম্বে এই প্রহসন বন্ধ ও তিন দফা যৌক্তিক দাবি পূরণের দাবি জানাই।’
যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মেহরান আল বান্না ইউশা বলেন, ‘২০১৩ খ্রিষ্টাব্দ থেকে সরকারের মদদে গড়ে ওঠা ডিপ্লোমা সিন্ডিকেট দেশের উন্নয়নের পথে বড় বাধা। প্রকৌশল খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই সিন্ডিকেট ভাঙা জরুরি। আমরা আশা করছি, ইন্টেরিম সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।’
শিক্ষার্থীদের তিন দফা দাবি
নবম গ্রেডে কেবল বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে, কোনো ধরনের কোটার মাধ্যমে নয়।
দশম গ্রেডে নিয়োগ প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত করতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ারদেরও সমান সুযোগ দিতে হবে।
ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না; ডিপ্লোমাধারীরা টেকনিশিয়ান হিসেবে পরিচিত হবেন।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে তাদের আন্দোলন আরও কঠোর হবে।
মো: গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

10 hours ago