চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দুদক ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের উপপরিচালক তরুণ কান্তি ঘোষের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এসময় অতিরিক্ত পরিচালক (এডি) খালিদ মাহমুদও উপস্থিত ছিলেন।

অভিযানে প্রথমেই হাসপাতালের রান্নাঘরে রোগীদের খাবারের মান পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায়, রোগীদের নির্ধারিত পরিমাণ মাছ সরবরাহ না করে কম দেওয়া হচ্ছে। পাশাপাশি হাসপাতালে কোনো অপারেশন না করেও খাতা-কলমে অপারেশন দেখানোর প্রমাণ মেলে। এসব অনিয়মের বিষয়ে কাগজপত্র জব্দ করে যাচাই-বাছাই শুরু করেছে দুদক। এ রিপাের্ট লেখা পর্যন্ত দুদুকের অভিযান চলমান রয়েছে।

উপপরিচালক তরুণ কান্তি ঘোষ বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। খাবার সরবরাহে অনিয়ম এবং ভুয়া অপারেশন দেখানোর প্রাথমিক প্রমাণ মিলেছে। আরও বেশ কিছু অভিযোগ যাচাই-বাছাই চলছে।”

এর আগে, গত ২০ আগস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম-দুর্নীতি নিয়ে একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। পরে স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে, যা বর্তমানে তদন্ত কার্যক্রম চালাচ্ছে। এ ছাড়া ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নীপাকে চলতি মাসের ৮ তারিখে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

39 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

56 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

1 hour ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago