আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক মতবিনিময় সভার আয়োজন করে। ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬:৩০ মিনিটে ইসলামিক সেন্টার রাঙ্গামাটিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম এবং সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হক,
উক্ত মতবিনিময় সভাই উপস্থিত ছিলেন ২৯৯ নং আসনের মনোনীত সংসদ সদস্য পার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ, শ্রমিক কল্যাণে সভাপতি মোঃ আব্দুস সালাম, জেলা পৌরসভার সেক্রেটারি মোঃ হাফেজ আবুল বাসার, শ্রমিক কল্যাণের সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা পৌরসভার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট রহমত উল্লাহ, জন্মাষ্টমী উদযাপন কমিটি সভাপতি দয়াল দাস, ভারপ্রাপ্ত সভাপতি পূজা উদযাপন কমিটি স্বপন কান্তি মহাজন,পূজা উদযাপন কমিটি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত দে পূজা উদযাপন কমিটির আহবায়ক বরুণ চন্দ্র রায়,পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক নন্দন দেব নাথ।
সভায় বক্তারা দুর্গাপূজা উপলক্ষে পূজারী ও সনাতনী সম্প্রদায়ের শান্তিপূর্ণ উৎসব উদ্যাপনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তারা ধর্মীয় সহনশীলতা বজায় রাখা, প্রত্যেকের ধর্মীয় আচার পালনে সহযোগিতা করা এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানান। “বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠান শেষে জামায়াতের প্রতিনিধিরা পূজা উদ্যাপনের সঙ্গে যুক্ত স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পারস্পরিক আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…