রাজবাড়ীতে স্বাস্থ্য ক্যাডারে একইসঙ্গে স্বামী-স্ত্রীর সফলতা

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক গৌরবোজ্জ্বল অর্জনের ঘটনা ঘটেছে। ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে একইসঙ্গে স্বামী-স্ত্রী সফলতা অর্জন করেছেন। তারা হলেন ডা. ইনজামামুল হক শিহাব ও তার স্ত্রী ডা. সিফাত জান্নাত স্পর্শ। দুজনই সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

একসঙ্গে বিসিএস জয় করায় পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে। স্থানীয়রা জানান, এ সাফল্য শুধু পরিবার নয়, গোটা এলাকার জন্যই এক অনন্য অর্জন।

ডা. ইনজামামুল হক শিহাব ও ডা. সিফাত জান্নাত স্পর্শ দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশায় কাজ করে আসছেন। নিজেদের মেধা, শ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তারা এই সাফল্য অর্জন করেছেন।

তাদের এ অর্জন রাজবাড়ী জেলার তরুণ প্রজন্মের জন্য প্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন শিক্ষাবিদ ও সচেতন মহল।

উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

26 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

43 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

54 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago