বগুড়া আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল

বগুড়ার আদমদীঘিতে রেললাইনের ভাঙা অংশে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ধরে ধীরগতিতে ট্রেন চলাচল করেছে। গত সোমবার বেলা ৩টার দিকে মেরামত কাজ শেষ হলে ঢাকা-পঞ্চগড় রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে গত রবিবার রাত ৯টায় এ ঘটনাটি ডু-ইন-ইব্রাহীম তন্ময় নামের স্থানিয় এক বাসিন্দার চোখে পড়ে। স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, গত রবিবার রাতে সান্তাহার জংশন স্টেশন থেকে একটি মালবাহী ট্রেন পারবর্তীপুর অভিমুখে যাচ্ছিল। এসময় ট্রেনটি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ী গ্রামের নিকট পৌঁছলে রেললাইনের মাঝখানে ভেঙে গিয়ে বিকট শব্দ হয়। শব্দ শুনে স্থানিয় বাসিন্দা ডু-ইন-ইব্রাহীম তন্ময় ঘটনাস্থলে ছুঁটে এসে লাইনটি ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর তিনি বাড়ি থেকে কম্বল নিয়ে এসে সেখানে গুঁজে দেয়।তন্ময় জানান, প্রায় ৩ ইঞ্চি রেললাইন ভেঙে গেছে। ছোট আকারের ভাঙন হলেও ঝুঁকি এড়াতে রেললাইনে কম্বল ব্যবহার করা হয়েছে। ওই লাইনে প্রায় ১৮ ঘন্টা ধীর গতিতে ট্রেন চলচল করে। এমন অবস্থাতেও দ্রুতযান, চিলাহাটি, কুড়িগ্রাম, সীমান্ত এক্সপ্রেস আন্ত:নগর ও লোকাল মেইল ট্রেন চলাচল করতে দেখা গেছে। তিনি ওই রাতেই রেলওয়ে থানায় খবর দেন। পরের দিন সকাল থেকে রেলবিভাগের লোকজন মেরামত কাজ শুরু করেন।  সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রেল কর্মীরা মেরামতের জন্য ঘটনাস্থলে যান। এরপর ভাঙা স্থানে নতুন রেললাইন স্থাপন করা হয়। জানতে চেয়ে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানমের মুঠোফোনে কল করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago