সাংবাদিকদের নামে মিথ্যা মামলা  প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

কুমিল্লার আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম. হাসান ও লালমনিরহাটের আজকের পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কেজিইউজের সদস্য সচিব মনোয়ার হোসেনের নেতৃত্বে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা- উপজেলাসহ সুশীল সমাজের নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে কেজিইউজের যুগ্ম আহ্বাবায়ক ও প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম বলেন, আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম. হাসান ও লালমনিরহাটের আজকের পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিগত সরকারের আমলেও এমন হয়রানিমূলক মামলা করা হয়েছিলো কিন্তু সাংবাদিকদের তারা দাবিয়ে রাখতে পারেনি। সত্য প্রকাশ করতে গিয়ে এই অন্তবর্তীকালীন সরকারের আমলেও আমাদের হত্যা পর্যন্ত হতে হয়েছে। আমরা এসব হত্যা মামলার সুষ্ঠ ও ন্যায় বিচার চাই। পাশাপাশি এই মিথ্যে মামলা প্রত্যাহার চাই।
কেজিইউজের যুগ্ম আহ্বাবায়ক সংক্ষিপ্ত বক্তব্যে ইনডিপেনডেন্ট ও আমারা দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মুজাহিদ বলেন,   সাংবাদিকদের হয়রানি করার প্রবণতা এখনও থেমে যায়নি। তারা কখনও হামলা ও কখনও মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। সম্প্রতি হওয়া সাংবাদিক এম হাসান ও খোরশেদ আলম সাগরের নামে হওয়া মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। আমরা সরকারের কাছে আবেদন করবো অবিলম্বে তাদের নামে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হউক।
কেজিইউজের সদস্য সচিব ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন বলেন,‘ প্রতিনিয়ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হচ্ছে। আর এইসব মিথ্যা মামলার অধিকাংশই করছে একটি দলের নেতাকর্মীরা। সাংবাদিক এম. হাসান ও খোরশেদ আলম সাগরের নামে যে মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে সেটিও করেছে একটি দলের কর্মী। যারা এখনও ক্ষমতার আসনে বসেনি। তার মানে অদূর ভবিষ্যতে যদি তারা ক্ষমতায় বসে তাহলেও তারাও সাংবাদিক হয়রানি করবে। তিনি আরো বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা এমনটি চাই নি। যেখানে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হবে।#
আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago