সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ফাঁসির দাবীতে গাছা থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুর রহমান কিরণের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে গাছা মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বৃৃহস্পতিবার সকাল ১১ টায় গাজীপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকেরবাড়ী এলাকায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল। গাছা মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক ইমতিয়াজ মুজতবা খান তুষার এর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মালেকেরবাড়ীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গাছা মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক ইমতিয়াজ মুজতবা খান তুষার বলেন, আসাদুর রহমান কিরণএকজন ভূমিদস্যু, গাজীপুর সিটির অর্থ লুটপাট করে হাজার কোটি টাকার মালিক হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মেয়র অধ্যাপক এম.এ মান্নান স্যারের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই কিরণ, তাই লুটপাটকারী আসাদুর রহমান কিরণ ও দোসরদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, গাছা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম মন্ডল, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নাজিম হাওলাদার, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক সোবহান হোসেন স্বপন, রাসেল আহমেদ, মোঃ সিরাজ, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোঃ শাহিন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রয়েল, জিয়া মঞ্চের যুগ্ম আহŸায়ক শাহ ইমরান, মোঃ দেলোয়ার হোসেন, গাছা থানা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক সাব্বির হোসেন, সদস্য আবির হোসেন, মিনজাহ, ইমন প্রমূখ।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

20 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

38 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago