গত ১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির হয়ে গেছে : আলাইপুরে বিএনপি নেতা দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘গত ১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির হয়ে গেছে। বিএনপি ও ছাত্রদল তো এই রাজনীতি করেনি, আগামীতেও করবে না। কেননা ছাত্রদল অন্যায়ের সঙ্গে আপস করে না।’

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আমরা চাই, আগামী দিনে শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত থাকুক। বই-কলম হাতে নিয়ে ছাত্রসমাজ এ দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করুক।’বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘শেখ হাসিনা গত ১৫ বছরে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। কেননা একটি জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষাব্যবস্থাকে আগে ধ্বংস করতে হয়।স্বাধীনতাযুদ্ধের সময়ও পাকিস্তানি হানাদার বাহিনীরা এ দেশের শিক্ষাবিদদের হত্যা করেছিল। বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়াবে, তখন ভারতীয় ইন্ধনে এ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হলো।’

রহুল কুদ্দুস তালুকদার দুলু আরো বলেন, ‘বিএনপি বাংলাদেশে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা কায়েম করেছিল। নকল করে পাস করতে হবে—এটা ভুলিয়ে দিয়েছিল।আধুনিক শিক্ষাব্যবস্থা আনতে বিএনপি সরকার কাজ করে গেছে।’

দুলু বলেন, ‘শেখ রিফাদ মাহমুদ কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হয়েছে। রিফাদ ছাত্রদলের কর্মী। সে শুধু নাটোর নয়, সারা বাংলাদেশের বিএনপি পরিবারের গর্ব। নাটোর জেলা বিএনপি সব সময় রিফাদ মাহমুদের পাশে রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

জেলা প্রতিনিধি নাটোর

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

8 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

10 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago