রংপুরের পীরগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলনে জামায়াত বিএনপি’র সমঝোতা চুক্তি

রংপুরের পীরগঞ্জ উপজেলার জয়ন্তীপুর এলাকায় করতোয়া নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের জন্য স্থানীয় জামায়াত ও বিএনপি নেতাদের মাঝে সমঝোতা স্মারক ও অঙ্গীকারনামা চুক্তি স্বাক্ষরিত হয়েছে । স্থানীয় নাম প্রকাশে অনেকেই জানান,  কিছুদিন পূর্বে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা ড্রেজার মেশিন দিয়ে করতোয়া নদী থেকে বালু উত্তোলন করে রাস্তা ভরাটকরণ করা হবে সেটি বিএনপি ও জামায়াত উভয়ই করতে চান । দুদলের মাঝে বিরোধ যাতে না হয়,সে হিসেবে নিরসনকল্পে যাতে সুষ্ঠুভাবে মিলেমিশে বালু উত্তোলন করা যায় সেজন্য দু দলের স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি নিয়ে সমঝোতায় বসেন । গত ১১/০৮/২০২৫ ইং বৃহস্পতিবার রাতে স্থানীয় বাদশা মহুরী নামের এক ব্যক্তিকে বালু উত্তোলনের প্রধান উপদেষ্টা করে জামায়াতে ইসলামীর পক্ষে তিনজন ও বিএনপির পক্ষে তিনজন নেতাকর্মী সমঝোতা চুক্তিনামায় স্বাক্ষর সম্পন্ন করেন। দুই দলের সমঝোতায় করতোয়া নদী থেকে বালু উত্তোলনের সব প্রস্তুতি প্রায় শেষ নদীতে বসানো হয়েছে ড্রেজার মেশিন এখন শুধু বালু উত্তোলন বাকি ।

‎চুক্তি নামায় যা লেখা ছিলো তা হুবহু তুলে ধরা হলো-
‎“উভয় দলের সমঝোতা স্মারক ও চুক্তিনামা ”
‎জনাব,
‎যথাবিহিত সন্মান প্রদর্শন পূর্বক আপনার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আমরা জয়ন্তীপুর ও তরফমৌজার স্থানীয় বিএনপি ও জামায়াতের নিম্নে স্বাক্ষরকৃত নেতৃবৃন্দ । গত ১১/৮/২০২৫ ই তারিখে সোমবার রাত ১০ টায় জয়ন্তীপুর ব্রীজের রাস্তায় মাটি ভরাটকরণের ব্যাপারে উভয় দলের নেতৃবৃন্দ এক জরুরি মতবিনিময় সভায় বসি। উক্ত বৈঠকে ব্রীজের রাস্তা ভরাটকরণের কাজ উভয় দল যৌথভাবে করার সিদ্ধান্তে একমত পোষণ করি। এবং উভয় দলের পক্ষ থেকে মোঃ বাদশা মিয়া মহুরীকে সমন্বয়ক/উপদেষ্টা হিসেবে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্ত যেনো ভবিষ্যতে কোনো ভিন্নমত না হয় সেজন্য এই সমঝোতা স্মারক ও অঙ্গীকারনামা লিখিত হয় । আমরা উভয় দলের নেতৃবৃন্দ উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ পূর্ব স্বেচ্ছায় স্ব-জ্ঞানে স্বাক্ষর করলাম।
‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে
‎মোঃ আবু তাহের, মোঃ সুলতান মাহমুদ ও আবু হাসান
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে
‎গোলাম রাব্বানী, ফজলুল করিম ও আবু হানিফ
‎উভয় দলের সমন্বয়ক হিসেবে
‎মোঃ বাদশা মিয়া মহুরী ।
‎নাম প্রকাশে অনিচ্ছুক জয়ন্তীপুর গ্রামের এক বাসিন্দা জানান করতোয়া নদীতে থেকে দু দলই মিলেমিশে বালু উত্তোলনের জন্য নদীতে বড় একটা ড্রেজার মেশিন বসিয়েছে আজাকালের মধ্যে হয়তো তারা বালু তোলা শুরু করবে । আর নদী থেকে এভাবে বালু উত্তোলন করলে আমাদের যেটুকু আবাদী জমি আছে তা সব নদীতে চলে যাবে ।
‎সমঝোতা ও অঙ্গীকারনামায় বালু উত্তোলনের প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টা বাদশা মিয়া মহুরীর সাথে কথা হলে তিনি বলেন, জামায়াত বিএনপির নেতাদের সাথে বালু তোলা নিয়ে দুইয়েরই একটু মতবিরোধ ছিলো, সেটা দুই পক্ষই বসে সমঝোতা করা হয়েছে এবং দুই পক্ষই স্বাক্ষরও করেছে। এখানে জামায়াত ও বিএনপি ৫০/৫০ করে ভাগ পাবে। সেখানে আমাকে সমন্বয়ক হিসেবে রাখছে তারা।
‎অঙ্গীকার নামায় স্বাক্ষরকারী টুকুরিয়া ইউনিয়ন জামায়াতের টিম সদস্য আবু তাহের মিয়ার সাথে এ বিষয়ে কথা হলে তিনি বলেন -বিএনপির সাথে জামায়াতের ফিফটি ফিফটি ভাগের যে সমঝোতা ও চুক্তি সই হয়েছে তা সত্য । চুক্তি সইয়ের ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামী কি অবগত? উত্তরে বলেন না, ইউনিয়ন জামায়াতের কয়েকজন থাকার কথাও স্বীকার করেন তিনি। এবং আরো বলেন আমরা জামায়াতের পক্ষ থেকে আমিসহ তিনজন অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছি, অপর দুইজন হলো সুলতান মাহমুদ তিনি জামায়াতে ইসলামীর টুকুরিয়া ইউনিয়নের সহসভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন, অঙ্গীকারনামায় অপর স্বাক্ষরকারী আবু হাসান তিনি জামায়াতে ইসলামীর ৯নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎সমঝোতা স্মারকে বিএনপির পক্ষে স্বাক্ষরকারী ইউনিয়ন যুবদলের যুগ্ন-আহ্বায়ক গোলাম রাব্বানীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন, আমরা জামায়াত বিএনপি ও এলাকাবাসী মিলে একসাথে আছি। মেশিন বসানো শেষ আজকালের মধ্যে বালু তোলা হবে। তবে এই বালু উত্তোলনের বিষয়ে উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের সাথে কথাও হয়েছে তার। অপর দুইজন হলেন ৯ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম ও বিএনপি নেতা আবু হানিফ ।
‎এবিষয়ে টুকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও ফোন রিসিভ করেন নি ।
‎এ বিষয়ে টুকুরিয়ায় ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ রকুনুজ্জামান এর সাথে হলে তিনি বলেন এই মাত্র আপনার মাধ্যমে শুনেছি, তবে কেউ দলের নাম ব্যবহার করে অন্যায় কিছু করলে ব্যবস্থা নেয়া হবে ।
‎বিষয়টি নিয়ে পুরো উপজেলায় সৃষ্টি হয়েছে নানান আলোচনা সমালোচনার ।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago