জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২১ নং হল সংসদের প্রথম সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন নরসিংদীর বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের কৃতি সন্তান তুষার আহম্মেদ শাওন।
ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী শাওন এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। শিবির সমর্থিত প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়াই করে বড় ব্যবধানে জয়লাভ করেন তিনি, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিজয়ের প্রতিক্রিয়ায় শাওন বলেন, “২১ নং হলের সিনিয়র, জুনিয়র ও বন্ধুদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছি। তাদের দেওয়া প্রতিটি ভোট আমার কাছে এক একটি আমানত। শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং সেই আমানত রক্ষা করাই হবে আমার মূল দায়িত্ব।”সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা প্রতিনিধি।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…