রংপুরে উপদেষ্টার উপস্থিতিতে প্রেজেনটেশনে শেখ মুজিব ও হাসিনার ছবি

রংপুরে প্রাণি সম্পদ বিভাগের ভার্চুয়াল প্রেজেনটেশনে উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি প্রদর্শণ করার ঘটনায় তোলপাড় চলছে। এ ব্যপারে ক্ষুব্ধ উপদেষ্টা বলেছেন,  ‘এটা গ্রহনযোগ্য নয়, ফ্যাসিবাদের অনেক রকম রুপ আমরা লক্ষ করছি।’

‎রোববার ( ১৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর আরডিআরএসের রোকেয়া মিলনায়তনে পশুপালন ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালার আয়োজন করে প্রাণি সম্পদ অধিদপ্তদর। সেখানে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন প্রাণি ও মৎস সম্পদ উপদেস্টা ফরিদা আখতার। কর্মশালার শুরুর আনুষ্ঠাকিতার পর প্রকলেটপর বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা নিয়ে একটি ভার্চুয়াল প্রেজেনটেশন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক গোলাম রব্বানী। প্রেজেনটেশনে দেখা যায় মনিটরে স্ক্রীপ্টের ওপরে শোভা পাচ্ছে হচ্ছে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং তাদের বানী। এনিয়ে হৈচৈ শুরু হলেও তিনি প্রেজেনটেশন চালিয়ে যান।

‎পরে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা ফরিদা আখতার। সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে প্রেজেনটেশনে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবির প্রসঙ্গ। উত্তরে উপদেষ্টা ফরিদা বলেন, ‘ এটা ইচ্ছাকৃত হলে; এটা আসলে অবমাননাকর। এটা যথেষ্ট অবমাননাকর। এই অন্তবর্তীকালীন সময়ে এতগুলো মানুষের রক্তের পর ওদের (শেখ মুজিব ও শেখ হাসিনা) ছবি কোনমতেই গ্রহনযোগ্য নয়।

‎উপদেষ্টা ফরিদা আরও বলেন, ‘এগুলো হচ্ছে। বহুরকম ঘটনা ঘটছে। ফ্যাসিবাদ আমরা মনে করি না যেন জাস্ট চলে গেছে। ফ্যাসিবাদের অনেক রকম রুপ থাকে। তার কিছু কিছু হয়তো প্রতিফলন নানাভাবে ঘটে। আমরা যখন যেটা টের পাই। সেটার ব্যাপারে ব্যবস্থা নেই। ’

‎উপদেষ্টা ফরিদা বলেন, ‘ আমাকে তিনি (প্রকল্প পরিচালক) জানিয়েছেন যে এটা তার ভুলক্রমে হয়ে গেছে। তিনি ক্ষমা চেয়েছেন। কাজেই আমি বলবো-সেটা ভুলক্রমেই হয়েছে বলেই জেনেছি। উনি ক্ষমা চেয়েছেন। আমি তার ক্ষমাটাকে সবার কাছে উপস্থাপন করলাম। ব্যাপারটা আমাকে আর একটু ভালো করে জানতে হবে। আমি অবশ্যই এ ব্যপারে ব্যবস্থা নেবো।’

‎এসময় তিনি আরও বলেন, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব হলো প্রাণির সকল রোগকে নিয়ন্ত্রণ করা। মানুষকে মাংস. দুধ ডিম দিতে  গেলে এগুলোকে আমাদের নিরাপদ করেই মানুষকে দিতে হবে। প্রাণিকে রোগমুক্তকরতে হবে।

‎উপদেষ্টা বলেন, ‘ বাংলাদেশে সেজন্য আমরা ভ্যাকসিন উৎপাদনের টার্গেট নিয়েছি। সেটা আমরা করবো। কারণ ভ্যাকসিন আমদানি করার কারনে দাম বেড়ে যায়। প্রাইভেট সেক্টরে খামারিদের অনেক অসুবিধা হয়। আমার যেন সবগুলি প্রাণিকে ভাকসিনের আওতায় আনতে পারি। তাই আমরা ভ্যাকসিন উৎপাদনের কার্যক্রম শুরু করবো ‘

‎উপদেষ্টা বলেন, প্রাণি থেকে মানুষের রোগ ছড়ানো অনেক মারাত্বক। সেকারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমরা কাজ করছি। যেটাকে বলে ওয়ান হেলথ কনসেপ্ট। আমরা মানুষের স্বাস্থ্য এবং প্রাণির স্বাস্থ্য একই সাথে প্রতিরোধ করবো। আমরা সেটাই করছি।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

1 hour ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago