চুরি দেখে ফেলায় কুষ্টিয়ায় মা ও ছেলেকে হত্যা : ৩ চোরের মৃত্যুদণ্ড

এক্সপ্রেস কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুর থানার দায়ের করা মা ও ছেলেকে হত্যা মামলায় তিনজন চোরের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ নভেম্বর) দুপুর ১টায় কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত- ১ম এর বিচারক সোহানী পূষণ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের জোয়ার্দ্দারপাড়া গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে মো. হানিফ মোল্লা (৩২), পার্শ্ববর্তী সোনাইকান্দি গ্রামের ইমরান হোসেন মন্ডলের ছেলে আলী আকবর (৩২) ও মৃত শহিদুল মন্ডলের ছেলে লালচাঁদ মন্ডল (৩২)। এরা সবাই পেশাদার চোর চক্রের সদস্য বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৭ থেকে ১৮ নভেম্বর গভীর রাতে চুরির উদ্দেশ্যে একদল চোর দৌলতপুর উপজেলার সোনাইকান্দি গ্রামের প্রাচীর বেষ্টিত মানিক মিয়ার বাড়িতে প্রবেশ করে। এসময় মানিক মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগমের (৪৮) ঘুম ভেঙে চোরদের দেখে ফেলায় তারা গৃহবধূ ছানোয়ারা বেগমের গলায় ফাঁস দিয়ে হত্যা করে। মা’কে হত্যার দৃশ্য দেখে ফেলায় শিশু সন্তান রাজ (৮) কেও গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মধ্যে মা-ছেলের লাশ ফেলে রেখে চোরেরা পালিয়ে যায়।
হত্যার ঘটনায় নিহতের কন্যা উপজেলার শীতলাইপাড়া গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী মোছা. পারভীনা খাতুন বাদী হয়ে অজ্ঞাত নামাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ২৭ ডিসেম্বর দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক নিশিকান্ত সরকার ৩ জনের বিরুদ্ধে চুরি সংগঠিত ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম জানান, কুষ্টিয়ার দৌলতপুর থানার মা ও শিশু হত্যা মামলায় জড়িত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষ্য শুনানি শেষে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় ৩ আসামি যথাক্রমে হানিফ, আলী আকবর ও লালচাঁদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসাথে আসামিদের প্রত্যেকের পৃথকভাবে ৫০ হাজার টাকা অর্থ দণ্ডাদেশও দিয়েছেন আদালত।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

20 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

38 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago