বগুড়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

বগুড়ার নন্দীগ্রামে বিষপানে আতিয়া খাতুন (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামে। সে দারিয়াপুর গ্রামের আলী আকবরের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে সবার অজান্তে শয়ন ঘরে ২ সন্তানের জননী গৃহবধূ আতিয়া খাতুন বিষপান করে ফটফট করতে থাকে। পরে পরিবারের লোকজন তার বিষপান করার বিষয়টি বুঝতে পেরে দ্রুত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে তার মৃত্যু ঘটে। থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই সাইফুল ইসলাম বলেন, আতিয়া খাতুন নামে এক গৃহবধূর আত্মহত্যা করার কথা শুনেছি এবং সেখানে পুলিশ প্রেরণ করা হয়েছে। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা সম্ভব হয়নি। এই আত্মহত্যার ঘটনায় বগুড়া সদর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

49 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago