রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ২৭ বিজিবির অভিযানে অবৈধ গোল সেগুন কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাতে গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ গোল সেগুন কাঠ জব্দ করে ২৭ বিজিবি মারিশ্যা জোন . রবিবার ১৪ সেপ্টেম্বর বিজিবি পক্ষ থেকে জানানো হয়, মারিশ্যা জোন কমান্ডারের দিক নির্দেশনায় নায়েক সুবেঃ মোঃ আল মাহমুদ খান এর নেতৃত্বে মারিশ্যা কাঠলোডিং পয়েন্ট নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে মারিশ্যা কাঠ লোডিং পয়েন্ট এ কাঠ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠগুলো ১৬১.৯৫ ঘনফুট আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য- ৩,২৩,৯০০/- (তিন লক্ষ তেইশ হাজার নয়শত) টাকা।
আটককৃত অবৈধ কাঠগুলো মারিশ্যা বিট কাম চেক ষ্টেশন, মারিশ্যা অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।
রোবায়েত হোসেন, বাঘাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

1 hour ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

19 hours ago