২০২৪ সালের ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর পতিত হয় সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকার। এরপর গঠিত ছাত্র জনতার অন্তর্বর্তীকালীন সরকার সারাদেশে দুর্নীতি দমন ও প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে “অপারেশন ডেভিড হান্ট” পরিচালনা করছে। এরই মাঝে আবারো আলোচনায় এসেছে গণপূর্ত অধিদপ্তরের কিছু দুর্নীতিবাজ প্রকৌশলীর বিদেশ ভ্রমণ কেলেঙ্কারি।
অভিযোগ উঠেছে , ওয়ালটন কোম্পানি গণপূর্তের চার প্রকৌশলীকে অবৈধ সুবিধার টোপে ফেলে বিদেশ ভ্রমণের ব্যবস্থা করেছে, যাতে করে তাদের লিফট একচেটিয়াভাবে গণপূর্তের সব অফিসে সিডিউলভুক্ত করা যায়। টিমে ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখর চন্দ্র বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী নাজমুল আলম রব্বানী, নির্বাহী প্রকৌশলী কাজী মাশফিক আহমেদ, নির্বাহী প্রকৌশলী মোর্শেদ ইকবাল, এমনকি একজন প্রকৌশলী তার স্ত্রীকেও নিয়ে গেছেন এই ট্যুরে। ব্যয়ভার বহন করেছে ওয়ালটন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশি ভ্রমণের আড়ালে ওয়ালটনের তৈরি লিফটকে বিদেশি লিফটের সমতুল্য ঘোষণা করানোর জন্যই এই পুরো আয়োজন। কাগজপত্রে নাম দেখানো হয়েছে ইতালির একটি যন্ত্রাংশ প্রস্তুতকারী কোম্পানির, যেটি আসলে লিফট নির্মাতা নয়। অর্থাৎ, ‘লিফট পরিদর্শন’-এর নামে কর্মকর্তারা ওয়ালটনের খরচে ইউরোপ ভ্রমণ করেছেন।
অভিযোগ রয়েছে, গণপূর্তের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হক এই সিন্ডিকেটকে প্রত্যক্ষ ও নীরব সমর্থন দিয়েছেন। শামীম আখতার সরাসরি মদদ দিয়েছেন বলে অভিযোগ, আর আশরাফুল হক রহস্যজনক নীরবতা পালন করছেন।
এই ভ্রমণ ও টেন্ডার কেলেঙ্কারির লক্ষ্য হলো—ওয়ালটন লিফটকে বিদেশি লিফটের সমান স্বীকৃতি দিয়ে একচেটিয়া বাজার দখল নিশ্চিত করা। অথচ দেশের অন্তর্বর্তীকালীন সরকার বিদেশ ট্যুরে বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। মন্ত্রণালয়কেও রাখা হয়েছে সম্পূর্ণ অন্ধকারে।
এ বিষয়ে প্রধান প্রকৌশলী শামীম আখতার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হকসহ অভিযুক্ত প্রকৌশলীদের মোবাইলে যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ওয়ালটন কোম্পানির কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করা হলে তারাও কোনো বক্তব্য দেননি।
এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তা ও তার সহযোগীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করেন সচেতনমহল ।
দুর্নীতিগ্রস্থ এই সমস্ত কর্মকর্তা এখনো কীভাবে গণপূর্তের প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন তা খতিয়ে দেখতে দুদকের কঠোর হস্তক্ষেপসহ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টার সুদৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…