জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর জন্য নতুন মুখ খুঁজছেন নির্মাতা কাজল আরেফিন অমি। এবার নাটকে সংযুক্ত হবেন নোয়াখালী ও বরিশালের আঞ্চলিক ভাষাভাষী দুই তরুণী অভিনেত্রী। যার জন্য নিজের ফেসবুক থেকে একটি বিজ্ঞপ্তিও দিয়েছেন এ নির্মাতা।
নাটকের কাস্টিং বিজ্ঞপ্তি অনুযায়ী, দরকার দুজন নারী শিল্পী। চরিত্র ১-এর বয়স ১৮ থেকে ২৫ বছর, উচ্চতা ৫ ফুট ২ থেকে ৫ ফুট ৬ ইঞ্চি; নোয়াখালীর আঞ্চলিক ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। চরিত্র ২-এর বয়সও একই, উচ্চতা একই সীমা; বরিশালের আঞ্চলিক ভাষাভাষীদের অগ্রাধিকার।
আগ্রহী শিল্পীরা নিজেদের কনট্যাক্ট তথ্যসহ ভিডিও বাইট পাঠাতে পারবেন ই-মেইল (officialboomfilms@gmail.com) বা হোয়াটসঅ্যাপ (01868 407 133) নম্বরে। ভিডিও পাঠানোর শেষ সময় ১৭ সেপ্টেম্বর ২০২৫। এর মধ্যেই এই ঠিকানায় সঠিক তথ্য পাঠানোর অনুরোধ করেন তিনি।
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ আরও বেশি জনপ্রিয় করার জন্য এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। এরই মধ্যে ‘নেহাল’ চরিত্রে তৌসিফ মাহবুবের প্রত্যাবর্তন হয়েছে। এর পাশাপাশি আরও কিছু চরিত্র যেমন ‘নতুন কাজের মেয়ে’ বা ‘পাগলা সুজন’-এর মতো চরিত্র আনা হয়েছে যা এবারের পর্বগুলোতে বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দিবে বলে আশাবাদী নির্মাতা অমি।
কাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে প্রধান চরিত্রগুলোর মধ্যে আছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলমের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন তৌসিফ মাহবুব। এছাড়াও আগের মতোই থাকছেন শিমুল শর্মা, লামিয়া লাম ও পাভেল।
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…