আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখরভাবে উদযাপনের লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই সম্প্রীতি সভার আয়োজন করা হয়।
সভায় কালীবাড়ী পূজা মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেবপ্রসাদ মৈত্র সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
অনুষ্ঠানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নিখিল সাহা ও তাপস বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন দত্ত ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার খাঁ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি তিথী রানী ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার অধিকারীসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “স্বাধীন বাংলাদেশে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। কে কোন ধর্মের, তা না দেখে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। স্বাধীনতা সংগ্রামে যেমন মুসলিমদের অবদান আছে, তেমনি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়েরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করবে।”
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…