বগুড়ায় দুটি ভর্তা হোটেলকে ১ লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের বউবাজার এলাকায় অবস্থিত সুজনের ভর্তা হোটেল ও ভর্তা হোটেল নামক দুটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ (রবিবার) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠান দুটির খাবারের স্থান, রান্নাঘর ও ভর্তা তৈরির জায়গা পরিদর্শন করা হয়। এসময় দেখা যায়— অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে, মেয়াদোত্তীর্ণ ও নষ্ট খাবার ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে, খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করা হচ্ছে, বাসাবাড়িতে তৈরি ভর্তার স্থান তেলাপোকাযুক্ত ছিল, বাণিজ্যিক উদ্দেশ্যে গ্যাসের অপব্যবহার করা হচ্ছে। এ সকল অপরাধে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে রান্নাঘরসহ খাদ্যপণ্য প্রস্তুতের স্থান পরিবর্তন করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার কার্যালয়কে অবগত করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। অভিযানে বগুড়া জেলা পুলিশের একটি চৌকস টিম সহযোগিতা প্রদান করে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago