রংপুরের মিঠাপুকুর হাসপাতাল থেকে ডেকে নিয়ে নিজ বাসায় ডেলিভারি করান সিনিয়র স্টাফ নার্স দুলালী বেগম। তাঁর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, কয়েক দিন আগে কাফ্রিখাল ইউনিয়নের আলীপুর গ্রামের এক প্রসূতি চেকআপের জন্য মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে দুলালী বেগম তাকে জানান, প্রসব বেদনা উঠলে যেন সরাসরি তার সঙ্গে যোগাযোগ করা হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রসূতির প্রসব বেদনা শুরু হলে স্বজনরা হাসপাতালে নিয়ে যায়, এসময় দুলালী বেগম কৌশলে নরমাল ডেলিভারির কথা বলে প্রসূতিকে নিজ বাড়িতে যান। সেখানে চিকিৎসাগত অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এর আগেও নার্স দুলালী বেগমের বিরুদ্ধে নিজ বাসায় অবৈধ গর্ভপাত ও ঝুঁকিপূর্ণ ডেলিভারি করানোর অভিযোগ উঠেছিল। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ভুক্তভোগীর স্বামী রিয়াজুল ইসলাম বলেন, আমি জানতাম দুলালী বেগম আগে থেকেই এসব কাজ করেন। তাই আমি তার কথা মত ওনার বাসায় নিয়ে যাই। কিন্তু আমার বাচ্চাটি মারা যাওয়ার বিষয়টি মানতে পারছি না। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানাবো তাঁরা যা ভালো মনে করবে তাই যেন করে।
অভিযুক্ত নার্স দুলালী বেগম বলেন, প্রসূতি আমার আত্মীয়, তাই আমি ডেলিভারি করেছি। বাচ্চাটি পেটেই মারা গেছে। বাসায় ডেলিভারি করানো আইনসঙ্গত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোনো উত্তর দেননি।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মিজানুর রহমান বলেন, বিষয়টি আমিও শুনেছি। দুলালী বেগম একজন সিনিয়র নার্স এবং আমাদের স্টাফ। তার দায়িত্ব ডায়াবেটিস রোগীদের সেবা দেওয়া, প্রসূতিদের সেবা প্রদান করা তার কাজ নয়। উনি নিজ বাসায় এমন কর্মকাণ্ডে লিপ্ত আছেন এ বিষয়েও শুনেছি। এটি ঝুঁকিপূর্ণ একটি কাজ। যদি অভিযোগ পাই, অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…