পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহলে নবীনবরণ অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঐতিহ্যবাহী কবি বেগম সুফিয়া কামাল হলে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হলো নবীন ছাত্রীদের বরণ অনুষ্ঠান। ফুলেল শুভেচ্ছা, উচ্ছ্বাস আর হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে হল প্রাঙ্গণ।
সঞ্চালনায় কৃষি অনুষদের শিক্ষার্থী জিনাতুন্নাহার জুইন ও আফিফা জেবিন ঐশী। নবীন শিক্ষার্থীদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাৎস্যবিজ্ঞান অনুষদের আন্নাফি আইদা সাভা ও মিসকাতুম মমতাজ মাম্পি বলেন,“বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এভাবে আমাদের বরণ করে নেওয়া সত্যিই এক অন্যরকম অনুভূতি। এজন্য আমরা ভিসিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।” অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কৃষি অনুষদের ছাত্রী সিলমুন রহমান তুবা ও ফাহমিদা ইয়াসমিন জিনিয়া।প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। নবীনদের উদ্দেশে বলেন, “পবিপ্রবি দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে তোমরাই সুনাগরিক হয়ে দেশকে নেতৃত্ব দেবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখি।”
তিনি আরও বলেন, “স্কুল-কলেজের সীমিত পরিসর পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হলো এক মুক্ত অঙ্গন। এখানেই তোমরা আত্মনির্মাণ ও আত্মবিকাশের সুযোগ পাবে। শিক্ষা ও জ্ঞানের আলোয় গড়ে উঠেই তোমরা দেশকে এগিয়ে নেবে এটাই আমাদের প্রত্যাশা।”
বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, ইএসডিএম অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোহসীন হোসেন খান, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড.মোঃ মাসুদুর রহমান এবং শহীদ জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দিনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-কর্মকর্তারা।
সভাপতিত্ব করেন সুফিয়া কামাল হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. মেহেদি হাসান সিকদার। আলোচনা পর্ব শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নবীন-প্রবীণ
শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা আর নৃত্যের মূর্ছনায় ভরে ওঠে পুরো পরিবেশ। ফুলেল শুভেচ্ছা আর সাংস্কৃতিক আমেজে স্মরণীয় হয়ে থাকল পবিপ্রবির নবীনবরণ উৎসব।।#

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago