নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গত বৃহস্পতিবার ১১-৯-২০২৫ গভীর রাতে সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের মীর্জাপুর গ্রামের সাইফুল ইসলামের দোকানের ভেতরে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৮ জুয়ারীকে আটক করেছে।
জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই ইকবাল এর নেতৃত্বে একটি টিম গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মীর্জাপুর গ্রামের সাইফুল ইসলামের দোকানের ভেতরে অভিযান চালিয়ে জুয়া খেলা সরঞ্জামাদিসহ ৮ জুয়ারীকে আটক করে। আটককৃত জুয়ারীরা হচ্ছে, মীর্জাপুর গ্রামের খায়রুল ইসলাম (৩৩), কাছম আলী(৫৫), রাহাত ইসলাম (১৮), বুলবুল মিয়া (৫০), মোঃ হেলিম মিয়া (৪৫), মোঃ বিল্লাল হোসেন (২৬), ফুল মিয়া (৩৫) ও রবিন হাসান (২৫)।
আটককৃত জুয়ারীদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্যে জুয়া আইনে ৪ ধারায় মামলা দায়ের করে আসামিদের শুক্রবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…