পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে ফুল দিতে না পারার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি কর্মী সৈয়দ জাকির হোসেন ওয়াসিমকে বেধরক পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের একটি চক্র। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে ফুল নিয়ে প্রবেশ করলে আলতাফ হোসেন চৌধুরী ‘আ.লীগ ট্যাগিং’ এর কারণে ফুল গ্রহণে অসম্মতি জানান। এ ঘটনার জেরে চৌধুরীর সমর্থক স্থানীয় বিএনপিকর্মী ওয়াসিমকে দায়ী করা হয়। পরে অনুষ্ঠান শেষে জলিশা গ্রামের শামীম মীরা (৪০), রিয়াদ মীরা (৩০), রাফি হাওলাদার (৩১) ও মেহেদী মীরা (২৭)সহ কয়েকজন যুবক ওয়াসিমের ওপর হামলা চালায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।আহত ওয়াসিমকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে তিনি দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ওয়াসিম অভিযোগ করে বলেন, হামলাকারীরা আগে আ.লীগের ঘনিষ্ঠ ছিল, এখন বিএনপির নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও লুটপাট চালিয়ে যাচ্ছে। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…