চাকসুতে অংশ নেবে কিনা ভেবে দেখবে ছাত্রদলঃচবি ছাত্রদলের সেক্রেটারি আবদুল্লাহ আল নোমান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নেবে কিনা, তা ভেবে দেখবে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন শাখা ছাত্রদলের সেক্রেটারি আবদুল্লাহ আল নোমান।

তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনে একাধিক ব্যক্তি বসে আছেন, যারা একটা দলের হয়ে কাজ করেন। তারা থাকলে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।নির্বাচনে ছাত্রদল অংশ নেবে কি না, এ বিষয়ে আবদুল্লাহ আল নোমান কালের কণ্ঠকে বলেন, ‘প্রশাসনের ৯৫ শতাংশ লোক জামায়াতের। তাদের থাকা অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ চাকসু নির্বাচন হবে কি না, সে ব্যাপারে আমরা সন্দিহান। বিশেষ করে, প্রক্টরিয়াল বডি ও রেজিস্ট্রারের পদত্যাগ বাধ্যতামূলক। আর নির্বাচন কমিশনেও সংস্কার করতে হবে।আমরা দাবি জানিয়েছি আসছি, সে জায়গাগুলোতে নিরপেক্ষ লোক বসানোর জন্য, কিন্তু আমাদের কথা শোনা হয়নি।’

গত ৩০ ও ৩১ আগস্ট শিক্ষার্থী ও স্থানীয়দের ঘটনা টেনে নোমান বলেন, ‘স্থানীয়দের দ্বারা শিক্ষার্থীরা যে হামলার শিকার হলো এর কোনো সুষ্ঠু তদন্ত ও বিচার করতে পারছে? তারা আহতদের লিস্ট তৈরি করতে পেরেছে? তাহলে কিভাবে ভাবল তারা প্রশাসনে থাকলে আমরা নিরপেক্ষ নির্বাচন আশা করব।’

তিনি আরো বলেন, ‘প্রশাসনের একটা বড় পক্ষ একটা দলের এজেন্ডা সার্ভ করে, যা ভাবনার বিষয়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, নির্বাচন কমিশন, প্রক্টরিয়াল বডিসহ যে জায়গাগুলো নিরপেক্ষ নয়, সেগুলো ঢেলে সাজানো না হলে আমরা নির্বাচন নাও থাকতে পারি।আমরা নির্বাচনে যাব কি যাব না, সে ব্যাপারে দলগত সিদ্ধান্ত নেব।’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago