সিরাজগঞ্জ শহরে ব্যাটারিচালিত মিশুক-মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের নিউমার্কেট ও পুলিশ লাইন আঞ্চলিক সড়কের বাস টার্মিনাল মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ওই এসআইয়ের নাম পরিমল চন্দ্র ঘোষ (৫৭)। সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।তিনি পাবনার বেড়া উপজেলার মালদাপাড়ার পরেশ চন্দ্র ঘোষের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এসআই পরিমল পুলিশ লাইন থেকে মোটরসাইকেলে পুলিশ সুপার কার্যালয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত মিশুকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে এসআই পরিমল মাথায় গুরুতর আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মিশুক নিয়ে চালক পালিয়েছেন।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…