বগুড়া আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে নেশার ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কাজী রাকেশ (২১) নামের এক মাদক কারবারি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজলার সান্দিড়া পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাজী রাকেশ আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের কাজী আনোয়ারের ছেলে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, গত বুধবার রাতের উপজেলার সান্দিড়া পূর্বপাড়া এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করার সময় গোপন সংবাদের ভিক্তিতে থানার এসআই এন্তেজারুল হক সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তার হেফাজত থাকা ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত কাজী রাকেশের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু  বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

49 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago