বগুড়ায় দরিদ্র নারীদের জন্য হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন

“একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা” এ শ্লোগান সামনে রেখে বগুড়ার গাবতলীতে দরিদ্র নারীদের জন্য হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ‘তোমাদের জন্য’ সংগঠনের উদ্যোগে পৌর এলাকার মাষ্টারপাড়া কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন শতাধিক নারী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ফারুক আহমেদ। উদ্বোধন করেন সাবেক মেয়র ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক সাহিদুল আলম তুষার। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মোল্লা এবং গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক প্রভাষক হামিদুল হক শিলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম, সাইদুল ইসলাম, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন ও শফিকুল ইসলাম। প্রশিক্ষণে ছোন, প্লাস্টিক ও তালের পাতা দিয়ে বিভিন্ন হস্তশিল্প তৈরির কৌশল দেখান প্রশিক্ষকরা। পর্যায়ক্রমে এলাকার অসহায় ও দরিদ্র নারীদের স্বনির্ভর করতে নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়। সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করছেন। তার নির্দেশনায় দরিদ্র জনগোষ্ঠীকে স্বনির্ভর করতে আমাদের এই প্রচেষ্টা। গাবতলী পৌর এলাকাসহ গোটা উপজেলার দরিদ্রদের কল্যাণে কাজ করবে তোমাদের জন্য’ সংগঠন।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

48 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago