গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা তাঁতীদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শোভাগঞ্জ ও মন্ডলের হাট এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল সরকার হাফিজার, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফিরোজ কবির, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ সহ ছাপড়হাটি ইউনিয়ন তাঁতীদলের সভাপতি রাসেল মিয়া, সাধারণ সম্পাদক খায়রুল আলম নয়ন প্রমুখ ।
এ সময় আশরাফুল সরকার বলেন,তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কার্যক্রম চলবে।
উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফিরোজ কবির বলেন,এই ৩১ দফা কর্মসূচি জনগণের কল্যাণে বাস্তবায়িত হলে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…