লক্ষ্মীপুরের রামগতিতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নাতিকে বাঁচাতে গিয়ে নুর সোলায়মান (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের মনোহর আলী খাঁ জামে মসজিদের সামনে বাংলাবাজার সড়কে এ ঘটনা ঘটে।
নিহত নুর সোলায়মান উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সবুজ গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। ঘটনার পরপরই পুলিশ সজীব (১৭), আশিকুর রহমান (১৬) ও ইফরাতুল ইসলাম (১৭) নামে তিন কিশোরকে ঘটনাস্থল থেকে আটক করে। তারা উপজেলার চর সেকান্দর রাস্তারমাথা এলাকার বাসিন্দা।
এ ঘটনায় নিহতের ছেলে নুর আলম ওরফে দুলাল মুহরি বাদী হয়ে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে আটক তিনজনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহতের নাতি মেহেদী হাসান রাফির কাছে স্থানীয় কিশোর সজীব আড়াই হাজার টাকা ধার নিয়েছিল। দীর্ঘদিন টাকা না দেওয়ায় বুধবার সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সজীব ও তার সহযোগীরা রাফিকে মারধর করে রক্তাক্ত জখম করে।
এসময় দাদু নুর সোলায়মান নাতিকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও মারধর করে, পাঞ্জাবি ছিঁড়ে ফেলে এবং বুকে লাথি মারে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…