অষ্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন : নতুন উদ্দীপনায় সংগঠিত হওয়ার আহ্বান

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অষ্টগ্রাম উপজেলার সদর, দেওঘর, পূর্ব অষ্টগ্রাম, কলমা ও আব্দুল্লাপুর ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১:৩০ মিনিটে উপজেলা হল রুমে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মী সম্মেলনকে ঘিরে উপজেলার তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু নাসের সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার শহীদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়ালীউল্লাহ রাব্বানী তৌকি, যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, হৃদয় আলম খাঁন ও রবিন ইসলাম।

সম্মেলনের সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জুয়েল মিয়া এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জুবায়ের হাসান ইয়ামিন।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু নাসের সুমন বলেন, “স্বেচ্ছাসেবক দল হচ্ছে বিএনপির মূল শক্তি। তৃণমূলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে এগিয়ে নিতে হবে। বর্তমান সময়ে জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আমাদের আরও সংগঠিত হওয়া জরুরি।”

সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার শহীদ বলেন, “এই কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের উত্থান ঘটবে এবং অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল আরও সুসংগঠিত হবে।”

অন্য অতিথিরাও সংগঠনের প্রতি তাদের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, তরুণ প্রজন্মকে সংগঠনের মূলধারায় সম্পৃক্ত করতে হবে এবং রাজনৈতিক অঙ্গনে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অষ্টগ্রাম উপজেলা আহবায়ক মোঃ জুয়েল মিয়া বলেন, “আমরা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে প্রস্তুত।”
সদস্য সচিব মোঃ জুবায়ের হাসান ইয়ামিন বলেন, “এই কর্মী সম্মেলন থেকে আমরা শক্তিশালী বার্তা দিতে চাই— অষ্টগ্রামের প্রতিটি ইউনিয়নের কর্মী মাঠে আছে এবং থাকবে।”

কর্মী সম্মেলনে ইউনিয়ন শাখার শত শত নেতাকর্মীর উপস্থিতি ছিল। সম্মেলন ঘিরে স্থানীয় কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, এই কর্মী সম্মেলন অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করবে এবং আগামী দিনের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago