রংপুরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আবাসিক হোটেল বন্ধের দাবিতে সড়ক অবরোধঃ দুই জন আটক

 

‎‎রংপুরে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে দুইজনকে গ্রেফতারের পর আবাসিক হোটেলটি বন্ধের দাবিতে মর্ডান মোড়ে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এতে ঢাকার সাথে রংপুরের ৬ জেলার সড়ক যোগাযোগ একঘন্টা  বন্ধ থাকে।

‎বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় নগরীর মডার্ন মোড়ের শাহী মহল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে একজন নারী এবং পুরুষকে গ্রেফতার করে পুলিশ।

‎ এ ঘটনার পর এলাকাবাসী হোটেলটি বন্ধের দাবিতে মর্ডান মোড় অবরোধ করে রাখে। এ সময় তারা হোটেল টি সিলগালা করে বন্ধ করে দেয়ার দাবি জানায়।

‎অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলেও দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ তুলে নেয়ার ঘোষণা দেন অবরোধকারীরা। পুলিশ আবাসিক হোটেলটি বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতি দিলে বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে অবরোধ তুলে নেন এলাকাবাসী। এসময় পুলিশ গ্রেপ্তারকৃতদের থানায় নিয়ে যায়।

‎অবরোধের কারণে  এক ঘন্টারও বেশি  ঢাকার সাথে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সড়ক যোগাযোগ বন্ধ থাকে।

‎এলাকাবাসীর অভিযোগ, ওই হোটেলের মালিক দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকান্ডের জন্য হোটেল  ভাড়া দিচ্ছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।

‎রংপুর মহানগর তাজহাট থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, ওই হোটেলটিতে সব সময় অনৈতিক কর্মকাণ্ড হয়। এমন অভিযোগে সেখানে আমরা অভিযান চালাই। এখান থেকে হাতেনাতে দুইজনকে আটক করি। বিষয়টি জানাজানি হওয়ার পর হোটেলটি সিলগালা করার দাবিতে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলে একঘন্টা পর এলাকাবাসী অবরোধ তুলে নেন।

‎ওসি আরো জানান, কয়েক বছর আগে ওই হোটেলের বাঙ্কারের ভেতর থেকে নারীদের উদ্ধার করা হয়। সেই ঘটনার মামলা এখনো চলমান। সবগুলো বিষয়ে তদন্ত করা হচ্ছে।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago