বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বগুড়া সদর উপজেলার জয়

বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্টের ১০ সেপ্টম্বর বুধবারের খেলায় সদর উপজেলা ৪- ১গোলে আদমদিঘী উপজেলাকে পরাজিত করেছে । সদরের ফরেন রিক্রুট বো বো দুইটি , সাঈদ ও ওমর একটি করে গোল করেন। আদমদিঘির পক্ষে প্যাট্রিক একটি গোল করেন । খেলাটি পরিচালনা করেন জাহিদুল তাকে সহযোগিতা করেন জুয়েল শেখ ,শফিক ও রঞ্জু । ম্যান অব দ্যা ম্যাচ বগুড়া সদর উপজেলার মইনুল। জুলাই শহীদ সেলিমের ভাই উজ্জল হোসেন ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন , সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুন ,জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন ,জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল প্রমুখ । আজ বৃহস্পতিবার এর খেলা সারিয়াকান্দি উপজেলা বনাম ধুনট উপজেলা।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago