ইশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫ উপলক্ষে ওরিয়েন্টেশন সভা

ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকবৃন্দ, ধর্মীয় ও কমিউনিটি লিডারদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। এ রোগ প্রতিরোধে টিকা নিরাপদ ও কার্যকর। বিদ্যালয়ভিত্তিক শিক্ষার্থীদের পাশাপাশি জনগণকেও সচেতন করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষক ও কমিউনিটি নেতারাই সরাসরি জনগণের সঙ্গে যুক্ত থাকেন। তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই কর্মসূচির বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।”

সভায় জানানো হয়, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ছেলে-মেয়েরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এ টিকা গ্রহণ করতে পারবেন। তবে নিবন্ধন কার্ড ছাড়াও টিকা নেওয়া সম্ভব হলেও, সেক্ষেত্রে ভবিষ্যতে অন্যান্য টিকা গ্রহণে সীমাবদ্ধতা তৈরি হতে পারে। এ কারণে সবাইকে সঠিকভাবে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

অংশগ্রহণকারীদের জানানো হয়, নির্ধারিত সময়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিকাদান কেন্দ্র খোলা থাকবে। প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী টিকা প্রদান করা হবে। নিবন্ধন কার্ড সংগ্রহের সহজ প্রক্রিয়া সম্পর্কেও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা কর্মসূচি সফল করতে সকলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago