পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, পল্লী বিদ্যুৎ সমিতির ২৬ কর্মকর্তা-কর্মচারী আকস্মিকভাবে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ায়, প্রায় ৩০হাজার গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে ২৪ ঘণ্টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দেওয়া হলেও তারা কর্মবিরতি অব্যাহত রেখেছেন।এ ঘটনায় দুমকি উপজেলায় পল্লী বিদ্যুৎ অফিসের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গ্রাহকরা বিদ্যুৎ বিল প্রদান, লাইন মেরামত, নতুন মিটার সংযোগসহ জরুরী প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে যেকোনো বিদ্যুৎ বিভ্রাট হলে সমাধানের কোনো ব্যবস্থা থাকছে না।হঠাৎ এই কর্মবিরতিতে উপজেলা বাসির মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। জরুরি প্রয়োজনে বিদ্যুৎ অফিসে গিয়ে সেবা না পেয়ে অনেকেই ফিরে আসছেন। ভুক্তভোগীরা দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন,।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…