রুয়েটে ছাত্রলীগ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপের মুখে থানায় সোপর্দ করা হয়েছে।
(৮ সেপ্টেম্বর) সকালে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ ক্লাসে যোগ দিতে আসলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। পরে রুয়েট প্রশাসন তাকে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।রুয়েট ছাত্রলীগের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হলে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, হুমকি প্রদান এবং জুলাই আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাজ্জাদকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছিল। তবে তারা স্পষ্ট জানিয়েছেন, কোনোভাবেই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করতে দেবেন না। এ ছাড়া অভিযুক্তদের পাশাপাশি যেসব ব্যক্তি তাদের মদদ দিচ্ছেন, তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, শেখ সাজ্জাদ হোসাইন ক্লাস করতে রুয়েটে গিয়েছিল। শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে সেটি যাচাই করে দেখা হচ্ছে ।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…