গঙ্গাচড়ায় অসহায় মানুষের মাঝে ভ্যান ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ

রংপুরের গঙ্গাচড়ায় অসহায় মানুষের মাঝে ভ্যান ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করেছে আলমবিদিতর ও বড়বিল কল্যাণ পরিষদ। রোববার বিকেলে তালুক ভুবন কছিমিয়া মোবারক শাহী ঈদগাহ মাঠে এ বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা। বিশেষ অতিথি ছিলেন আলমবিদিতর ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়ন।
আয়োজকরা জানান, এক বছরের মধ্যেই তারা প্রায় সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে ৮ জন অসহায় মানুষের মাঝে অটোরিকশা, ভ্যান, ঘর নির্মাণ সামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করেছেন। “ক্ষমতার হাত বাড়াই, আলমবিদিতর ও বড়বিল একসাথে দাঁড়াই” এই স্লোগান নিয়ে সমাজে মানবিকতার প্রসারে কাজ করছে সংগঠনটি। আয়োজকদের দাবি এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আবাসন সমস্যার কিছুটা সমাধান হবে। এসময় আরো উপস্থিতি ছিলেন ইউপি সদস্য রেয়াজুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এ্যডভোকেট শহিদুল ইসলাম সাবু, বোরহান শাহ, এরশাদুল ইসলাম ইমন, এম এ বাতেন প্রমুখ।
রংপুর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago