সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে- র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে- সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, সিরাজগঞ্জ এবং জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায়-
সোমবার ( ৮সেপ্টেম্বর২০২৫ খ্রিঃ) সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে  হতে বর্ণাঢ্য বর্ণাঢ্য  র‍্যালি  শুরু করে প্রধান প্রধান  সড়ক  প্রদক্ষিণ করে এসে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,  অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, নেজারত ডেপুটি কালেক্টরের সহকারী কমিশনার মোঃ ফজলে- রাব্বী, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার ও সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ রিয়াজুল ইসলাম প্রমুখ । উক্ত দিবস অনুষ্ঠানে   আলোচনা সভায়  আরও বক্তব্য রাখেন,   ভিক্টোরিয়া হাইস্কুলের  প্রধান শিক্ষক  মোঃ সাজেদুল ইসলাম, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর সাত্তার খান প্রমূখ।এ  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, সিরাজগঞ্জের  সহকারী পরিচালক ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা। অনুষ্ঠানটি পরিচালনা করেন, এনডিপি’র উপ-পরিচালক, এমএন্ডই কাজী মাসুদুজ্জামান।  দিবসটি যথাযথ ভাবে সফল করার জন্য সার্বিক ভাবে সহযোগিতা করেন  এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,   এসএমসির সদস্য  ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক, প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা সহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধি গণ অংশগ্রহন করেন। সকলের সক্রিয় অংশগ্রহণ এর মধ্য দিয়ে দিবসটি যথাযথ ভাবে পালিত হয়। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, সাক্ষরতা নিশ্চিত করার জন্য সকলে এক সঙ্গে কাজ করার এবং নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আশার জন্য আহব্বান করেন।

মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago